শিরোনাম

South east bank ad

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আইসিএসবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) একটি প্রতিনিধি দল।

আইসিএসবির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল বিএসইসি ভবনে চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশের করপোরেট খাতে সুশাসন শক্তিশালী করা এবং কোম্পানি সেক্রেটারি পেশার উন্নয়নে আইসিএসবির ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে আইসিএসবি প্রেসিডেন্ট সংগঠনটির সদস্যদের পেশাগত উন্নয়নে নেয়া বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিএসইসি চেয়ারম্যানকে অবহিত করেন। এ সময় কোম্পানি সেক্রেটারি পেশার উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘বিএসইসির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের করপোরেট খাতে সুশাসন আরো শক্তিশালী হবে। এ কাজে আইসিএসবির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।’

সাক্ষাৎকালে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান, ট্রেজারার মো. মিজানুর রহমান এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: