শিরোনাম

South east bank ad

সৌরবিদ্যুৎ ব্যবসায় বিনিয়োগের ঘোষণা ম্যাক্স গ্রুপের

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সৌরবিদ্যুৎ ব্যবসায় বিনিয়োগের ঘোষণা ম্যাক্স গ্রুপের

দেশের সৌরবিদ্যুৎ ব্যবসায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ম্যাক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

এ খাতে নিজস্ব পণ্য ও সেবা বাজারে আনার পরিকল্পনা করছে শিল্পগোষ্ঠীটি। এরই মধ্যে ২০ কোটি টাকা মূল্যের সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট সামগ্রী অর্ডারও করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় চীনের সৌরপ্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনার্জির ‘ওয়ার্ল্ড ট্যুর ২০২৬—বাংলাদেশ রোডশো’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। শিল্পগোষ্ঠীটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ‘বাংলাদেশে অ্যাস্ট্রোনার্জির কার্যক্রম সম্প্রসারণের সময়টি যথাযথ হয়েছে। সরকার বর্তমানে ইউটিলিটি-স্কেল সৌরবিদ্যুৎ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও সৌর সেচসহ নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। সৌরবিদ্যুৎ ও সৌর ব্যবসার বিষয়ে সরকারের গুরুত্ব বিবেচনায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এ খাতের সম্ভাবনাকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত।’

ম্যাক্স গ্রুপের সৌরবিদ্যুৎ খাতে প্রবেশের প্রস্তুতির তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অর্ডার করা ২০ কোটি টাকা মূল্যের সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট সামগ্রী শিগগিরই দেশে আসবে। পাশাপাশি বাংলাদেশী বাজারে নিজস্ব পণ্য ও সেবাও আনা হবে।’

সৌরবিদ্যুৎ বাজারে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে উল্লেখ করে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে। ফলে এ খাতের বাজারের সম্ভাবনা ব্যাপক।

অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ আলমগীর জানান, ম্যাক্স গ্রুপের একটি কারখানায় এরই মধ্যে প্রায় ২ দশমিক ৫ মেগাওয়াট উৎপাদন সক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্লাট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করা চীনা প্রতিষ্ঠান ব্লু কার্বনের সঙ্গে যৌথভাবে কাজ করছে শিল্পগোষ্ঠীটি। বাংলাদেশের বাজারে তাদের পণ্য ও সেবা আনার লক্ষ্যেই এ সহযোগিতা বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, ‘বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা, আমদানিনির্ভর জ্বালানি ও জলবায়ু ঝুঁকির কারণে বাংলাদেশের জন্য নবায়নযোগ্য জ্বালানি এখন আর ঐচ্ছিক বিষয় নয়; এটি কৌশলগত প্রয়োজন। সৌরবিদ্যুৎ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে পারে।’

তিনি আন্তর্জাতিক অংশীদারদের শুধু প্রযুক্তি সরবরাহে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি হস্তান্তর, প্রতিযোগিতামূলক অর্থায়ন, স্বচ্ছ দরপত্র ও দীর্ঘমেয়াদি বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।

রোডশোতে বাংলাদেশের বাজারে অ্যাস্ট্রোনার্জির সর্বশেষ এন সেভেন প্রো সৌর মডিউল উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটি জানায়, অধিক কার্যক্ষমতা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্বকে গুরুত্ব দিয়ে মডিউলটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে শিল্প খাতের নেতারা, বিনিয়োগকারী, পরিবেশক, কৌশলগত অংশীদার, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও শিল্প খাতের প্রতিনিধিদের পাশাপাশি চীনের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: