শিরোনাম

South east bank ad

ভারতের সঙ্গে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে আজ

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ভারতের সঙ্গে স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে আজ

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে আজ সরকারি ছুটি। এ কারণে বেনাপোলসহ দেশের সব স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন গতকাল এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। কাল সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আজ ভারতে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আগেই জানিয়েছেন। আগামীকাল সকাল থেকে আবারো যথানিয়মে চলবে আমদানি-রফতানি কার্যক্রম।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: