শিরোনাম

South east bank ad

সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সাতক্ষীরায় আদার দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

সাতক্ষীরার মসলা বাজা‌রে দাম বেড়েছে আদার।

দুই সপ্তা‌হের ব‌্যবধা‌নে কেজিতে ১৫ টাকা পর্যন্ত দাম বে‌ড়ে‌ছে। ব‌্যবসায়ীরা জানান, ভোমরা স্থলবন্দর দি‌য়ে আমদা‌নি বন্ধ থাকায় সম্প্রতি পণ্যটির দর বেড়েছে।

গতকাল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজা‌রের মসলা বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে খুচরা পর্যায়ে প্রতি কে‌জি আদা বি‌ক্রি হয়েছে ১২৫ টাকা দ‌রে, যা ১৫ দি‌ন আগে ছিল ১১০ টাকা। দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির প‌রিচালক আব্দুল হা‌কিম জানান, ভোমরা স্থলবন্দ‌র দি‌য়ে আদা আমদা‌নি বন্ধ আছে। এতে বাজা‌রে দেখা দিয়েছে সরবরাহ ঘাট‌তি। ফলে পাইকারি ও খুচরা পর্যা‌য়ে মসলাপণ্যটির দাম কিছুটা বেড়েছে। বাজা‌রে এখন যে আদা আছে তার বে‌শির ভাগ চায়না থে‌কে আমদা‌নীকৃত। দেশী আদা পাওয়া যা‌চ্ছে খুবই সামান্য।

ভোমরা কাস্টম হাউজে দা‌য়িত্বরত জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ২০২৬-২৭ অর্থবছ‌রে এখ‌ন পর্যন্ত এ বন্দর দিয়ে কোনো আদা আমদা‌নি হয়‌নি।

ভোমরা স্থলবন্দ‌রের মসলাপণ্য আমদা‌নিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বা‌ধিকারী মো. আবু হাসান জানান, চায়না থেকে আদা আমদানি বেড়েছে। অন্যদিকে ভারতীয় আদা আমদা‌নি কমেছে। তাছাড়া ভারতের তুলনায় দেশের মসলা বাজারে আদার দাম কম। ফলে লোকসান এড়াতে ভারতীয় আদা আমদা‌নি বন্ধ রাখা হয়েছে ব‌লে জানান তি‌নি।

সাতক্ষীরার জেলা বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ ব‌ণিক বার্তাকে জানান, বাজা‌রে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কে বা কারা আদার দাম বাড়িয়েছে সেটি খ‌তিয়ে দেখে ব‌্যবস্থা নেয়া হ‌বে।

অঞ্চলটির জেলা কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপ‌রিচালক সাইফুল ইসলাম জানান, চল‌তি মৌসু‌মে জেলায় ৯০ হেক্টর প‌রিমাণ জ‌মিতে আদা আবাদ হয়েছে। যার উৎপাদন লক্ষ‌্য ধরা হয়েছে ১ হাজার ১০০ টন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: