গ্রাহকের মোটর বীমা দাবির ১১ লাখ টাকা পরিশোধ সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহক উইন্ডি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স উইন্ডি লজিস্টিকসকে মোটর বীমা দাবি বাবদ ১১ লাখ ৫০০ টাকা পরিশোধ করা হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি কোম্পানির কমলাপুর শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উইন্ডি লজিস্টিকসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) মো. রেজাউল হকের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের সহব্যবস্থাপনা পরিচালক (কো-এমডি) ও কমলাপুর শাখাপ্রধান মো. শামসু উদ্দিন, কো-এমডি ও কোম্পানি সচিব মো. আব্দুর রাজ্জাক, কো-এমডি ও শাখা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান মোরশেদ হাসান, এসইভিপি ও প্রধান অর্থ কর্মকর্তা মো. হুমায়ুন কবির শিমুল এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও দাবি-পুনঃবীমা বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বীমা দাবি নিষ্পত্তির অংশ হিসেবে উইন্ডি লজিস্টিকসকে এ অর্থ পরিশোধ করা হয়েছে।


