শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, পল্লী অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবি)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক মো. সাখাওয়াত হোসেন ও সহকারী পরিচালক মো. রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এআইবির পক্ষে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই বিজনেস মনিরুল ইসলাম এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এগ্রিকালচার বিজনেস ইউনিট শেখ আসাদুল হক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ স্কিমের আওতায় কৃষি ও পল্লী খাতে বিনিয়োগের পরিধি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা সৃষ্টি, খাদ্যনিরাপত্তা জোরদার এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে দেশের কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা এবং পল্লী অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজতর অর্থায়নের সুযোগ পাবেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: