নমিনির কাছে হস্তান্তর হবে দুই কোম্পানির উদ্যোক্তার শেয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির উদ্যোক্তার শেয়ার নমিনির কাছে হস্তান্তর করা হবে।
কোম্পানি দুটি হলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা সৈয়দ মনজুর ইলাহীর কাছে থাকা ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার নমিনির কাছে হস্তান্তর করা হবে। নমিনি হিসেবে তার পুত্র সৈয়দ নাসিম মনজুর ৫০ শতাংশ এবং কন্যা মুনিজে মনজুর ৫০ শতাংশ শেয়ার পাবেন।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ১৬ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ১১ পয়সায়।
প্রভাতী ইন্স্যুরেন্স
প্রভাতী ইন্স্যুরেন্সের পরিচালক শাহাদাত হোসাইন তার কাছে থাকা ৮ লাখ ৬ হাজার ৬২৬টি শেয়ার নমিনি হিসেবে তার কন্যা আফসানা পারভীন ও ফারহানা পারভীন আলোর কাছে ৫০ শতাংশ হারে হস্তান্তর করবেন।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা

