এমএসএমই খাতে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন পেল ব্র্যাক ব্যাংক
বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা আইএফসির এ অর্থায়ন ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে দেয়া হবে।
আইএফসির এ অর্থায়নের মূল লক্ষ্য নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের সুযোগ বাড়ানো। এটি ব্র্যাক ব্যাংকের জন্য আইএফসি থেকে ধারাবাহিকভাবে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা।
এক বছর মেয়াদি এ আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন (ডব্লিউসিএস) সুবিধা দুবার নবায়নের সুযোগসহ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। তহবিলটির অন্তত ৫০ শতাংশ বা সমপরিমাণ স্থানীয় মুদ্রা নারী নেতৃত্বাধীন এমএসএমই খাতে এবং ন্যূনতম ২৫ শতাংশ কৃষি খাতের এমএসএমইতে দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আইএফসির ‘এমএসএমই ফাইন্যান্স প্লাটফর্ম’-এর ‘এসএমই এনভেলাপ’-এর অধীনে এ বিনিয়োগ করা হচ্ছে। উদীয়মান বাজারে সুবিধাবঞ্চিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সেবা দেয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করাই এ প্লাটফর্মের অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংক পিএলসিকে ৫০ মিলিয়ন বা ৫ কোটি ডলার অর্থায়ন সুবিধা দিচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা আইএফসি। এর আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন (ডব্লিউসিএস) সুবিধা ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে দেয়া হবে। তহবিলটির মূল লক্ষ্য নারী-নেতৃত্বাধীন ব্যবসা এবং কৃষি খাতের এমএসএমইকে অর্থায়নের সুযোগ বাড়ানো।
ব্র্যাক ব্যাংকের জন্য এটি আইএফসি থেকে ধারাবাহিকভাবে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা। নতুন এ ঋণের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিসহ বৈদেশিক মুদ্রাভিত্তিক বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে গ্রাহকদের আরো বেশি সহায়তা দিতে পারবে ব্যাংকটি। একই সঙ্গে মাঝারি মেয়াদে ডলারের জোগান পাওয়ায় এমএসএমই খাতে বৈদেশিক মুদ্রার অর্থায়নও সহজ হবে।
এক বছর মেয়াদে নকশা করা এ ঋণসুবিধা দুবার নবায়নের সুযোগসহ সর্বোচ্চ তিন বছর ব্যবহার করা যাবে। তহবিলের অন্তত ৫০ শতাংশ বা সমপরিমাণ স্থানীয় মুদ্রা নারী-নেতৃত্বাধীন এমএসএমই খাতে এবং ন্যূনতম ২৫ শতাংশ কৃষি খাতের এমএসএমইতে দেয়ার লক্ষ্য রয়েছে। এর ফলে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ এ দুই খাতে ঋণের ঘাটতি কমানোর সুযোগ তৈরি হবে।
আইএফসির ‘এমএসএমই ফাইন্যান্স প্লাটফর্ম’-এর ‘এসএমই এনভেলাপ’-এর অধীনে এ বিনিয়োগ করা হচ্ছে। উদীয়মান বাজারে সুবিধাবঞ্চিত ব্যবসা প্রতিষ্ঠানকে সেবা দেয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণের সুযোগ সহজ করাই এ প্লাটফর্মের লক্ষ্য।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আইএফসির এ বিনিয়োগ ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন কাঠামো এবং এমএসএমই ব্যাংকিংয়ে দীর্ঘদিনের নেতৃত্বের প্রতিফলন। ঋণসুবিধাটি বিশেষ করে নারী-নেতৃত্বাধীন উদ্যোগ ও কৃষি খাতের এমএসএমইকে অর্থায়নে ব্যাংকের সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও উৎপাদনশীল বিনিয়োগের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের বৈদেশিক মুদ্রায় অর্থায়নের সুবিধাও জোরদার করবে।’
আইএফসির বাংলাদেশ ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার উইলফ্রিড টামেগ্নন বলেন, ‘বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম বড় চালিকাশক্তি এমএসএমই খাত। নারী-নেতৃত্বাধীন ও কৃষি খাতের প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বাড়লে আরো বেশি প্রতিষ্ঠান বিনিয়োগ ও ব্যবসার পরিধি বাড়াতে পারবে। এর মাধ্যমে দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টিও ত্বরান্বিত হবে।’


