শিরোনাম

South east bank ad

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রূপালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা

রূপালী ব্যাংক পিএলসির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) ৩২তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের চেয়ারম্যান ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

সভায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, আরবিটিএ, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড, রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এবং ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকসহ এসএমটি কমিটির অন্য সদস্যরা সভায় অংশ নেন। ব্যাংকের অন্যান্য বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানরা ভার্চুয়ালি সভায় যুক্ত হন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: