শিরোনাম

South east bank ad

মৌলভীবাজারে পর্যটন কেন্দ্র বন্ধে জেলা প্রশাসকের নির্দেশ

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

মৌলভীবাজারে পর্যটন কেন্দ্র বন্ধে জেলা প্রশাসকের নির্দেশ

দ্বিতীয় ধাপে করোনাভাইরাস আক্রান্তে শীর্যে রয়েছে মৌলভীবাজার জেলা। প্রতিদিনই এ জেলার বিভিন্ন উপজেলায় মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এর মধ্য শ্রীমঙ্গল উপজেলার করোনা আক্রান্ত এক ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ভোররাতে মারা যান। করোনার এই উচ্চ সংক্রমণ ঝুঁকি মোকবিলায় জেলার সবকয়টি উপজেলায় সবধরনের সামাজিক, রাজনৈতীক, ধর্মীয় ও অন্যান্য অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করেছেন জেলা প্রশাসক।

একই সাথে জেলার সবকয়টি উপজেলায় হাট-বাজার, শপিংমলসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্য বন্ধ করতে বলা হয়েছে। ১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ নির্দেশনা বলবদ থাকবে।

অন্য এক নির্দেশে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ ঝুঁকি থাকায় জেলার সবকয়টি উপজেলার হোটেল রিসোর্টে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক লোক সমাগম না করতে বলা হয়েছে। এ ছাড়া জেলার পর্যটন কেন্দ্র লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুন্ড জলপ্রপাতে লোক সমাগম বন্ধ রাখার জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের মৌলভীবাজার সদর দফতরে চিঠি দেওয়া হয়েছে।
এ ছাড়া শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বুধবার রাতে মাইকিং করে জানানো হয় যে, ১ এপ্রিল থেকে এ উপজেলার পর্যটন কেন্দ্র নীলকণ্ঠ, বধ্যভূমি ৭১, চিড়িয়াখানা ও বাইক্কাবিল ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শুধু সেবাধর্মী প্রতিষ্ঠান ছাড়া উপজেলার পৌর শহরসহ নয়টি ইউনিয়নে হাট-বাজার ও সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্য বন্ধ করতে হবে। বিশেষ প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে।

মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় ফেজবুক পেজ থেকে জানান যায়, গত ১১ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ জেলায় ৪১৪টি নমুনা পরীক্ষায় ৯২টি পজেটিভ এসেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের। সংক্রমণের হার ২২.২ শতাংশ।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহীদ আহসান বলেন, দেশের অন্য চারটি জেলার সাথে মৌলভীবাজার জেলায় করোনা সংক্রমণ শীর্যে রয়েছে। তাই সংক্রমণ ঝুঁকি কমানোর জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় আমরা সবাইকে সাথে নিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: