শিরোনাম

South east bank ad

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

দিনাজপুরের বন্দর শহর হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় ও মোকামে দাম কমায় এ প্রবণতা দেখা গেছে।

সরবরাহ অব্যাহত থাকলে দাম আর বাড়বে না বলে জানিয়েছেন বিক্রেতারা।

গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই যথেষ্ট সরবরাহ রয়েছে। গত সপ্তাহে যে পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছিল এখন তা ৪০ টাকা। এছাড়া কিছু ছোট আকারের পেঁয়াজ আরো ২-৪ টাকা কমে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘আমরা নাটোরের তাহেরপুর থেকে পেঁয়াজ কিনে স্থানীয় বাজারে বিক্রি করছি। তবে কেউ কেউ পাবনা থেকেও কিনে এনে বিক্রি করছেন। সরবরাহ আগের তুলনায় বাড়ায় চলতি সপ্তাহে মোকামে দাম কিছুটা কম। যে পেঁয়াজ গত সপ্তাহে আমরা মোকাম থেকে কিনেছিলাম ১ হাজার ৬০০ টাকা মণে তা এখন দাম কমে হয়েছে ১ হাজার ৪০০ টাকা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি ২০০ টাকা কমে গেছে। মোকামে দাম কমায় পাইকারি ও খুচরা পর্যায়েও প্রভাব পড়েছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘‌নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করছি। এ সময় যাদের বিরুদ্ধে বাড়তি দাম রাখার অভিযোগ প্রমাণ হচ্ছে, তাদের আর্থিক জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: