প্রগতি ইন্স্যুরেন্সের ৪০তম বার্ষিক সাধারণ সভা
প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইনের সভাপতিত্বে সভায় অংশ নেন ভাইস চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান, পরিচালক খলিলুর রহমান, মোহাম্মদ আব্দুল আউয়াল, মো. সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মালেক, নাসির লতিফ, হাজী নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান, ফরিদা আক্তার, স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও প্রফেসর শামছুন নাহার এবং কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম, মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ মোস্তবা, হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর মেজর সাদাত মো. মুসা, পিএসসি (অব.), সিএফও অমর কৃষ্ণ শীল এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী। সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যুক্ত হন। সভায় ২০২৫ সালের জন্য ২৭ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।


