প্রগতি ইন্স্যুরেন্সের ৩৪৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত
প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ৩৪৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় কোম্পানির প্রধান কার্যালয়ে রোববার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন। প্রগতি ইন্স্যুরেন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান; পরিচালক এমএ আউয়াল, মো. সাইদুর রহমান, নাসির লতিফ, এমএ মালেক, নিগার জাহান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জান ও ফরিদা আক্তার; স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম ও অধ্যাপক শামছুন নাহার; উপদেষ্টা মো. রেজাউল করিম এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শরীফ মোস্তবা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রগতি ইন্স্যুরেন্সের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) অমর কৃষ্ণ শীল; প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান মেজর (অবসর) সাদাত মো. মুসা; অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মো. নাসির উদ্দিন এবং কোম্পানি সচিব মোহাম্মদ জাফর আলী।


