কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধবার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ। এছাড়া ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মুখ্য নির্বাহী কর্মকর্তা এএনএম ফজলুল করিম মুন্সী, চিফ কনসালট্যান্ট মো. মোছলেহ উদ্দীন, চিফ কো-অর্ডিনেটর মো. জাহিদ আনোয়ার খান, বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ জানান, গত ৪০ বছর ধরে কর্ণফুলী
ইন্স্যুরেন্স যথাসময়ে ও সঠিকভাবে বীমা দাবি নিষ্পত্তি করে গ্রাহকদের আস্থা
অর্জন করেছে। তিনি বলেন, ‘সঠিক ও সময়মতো বীমা দাবি পরিশোধই কোম্পানির
প্রধান শক্তি।’


