শিরোনাম

South east bank ad

ঋণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফোর্সড সেলের নতুন শর্ত

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

ঋণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ফোর্সড সেলের নতুন শর্ত

পুঁজিবাজারে মার্জিন অর্থায়নে শৃঙ্খলা আনয়ন এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ঋণ প্রদান সক্ষমতা বাড়াতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এ বড় ধরনের সংশোধনীর প্রস্তাব এনেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

১৯ জুলাই প্রকাশিত এক খসড়া প্রজ্ঞাপনে এ সংশোধনীর ওপর পরবর্তী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করা হয়েছে। প্রস্তাবিত খসড়ায় ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন ঋণ দেয়ার সীমা বৃদ্ধি, সংরক্ষিতব্য মার্জিন, বাধ্যতামূলক বিক্রয় প্রক্রিয়া এবং মার্জিন ঋণ পাওয়ার যোগ্যতা ও পিই রেশিওতে (মূল্য-আয় অনুপাত) গুরুত্বপূর্ণ পরিমার্জন আনা হয়েছে।

বিএসইসির মূল বিধিমালার ৭(৯) বিধিতে মার্জিন অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলো প্রকৃত মূলধন বা নিট সম্পদের সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত মার্জিন ঋণ দেয়ার সুযোগ পেত। খসড়া সংশোধনীতে এ সীমা বাড়িয়ে প্রতিষ্ঠানটির প্রকৃত মূলধন বা নিট সম্পদের (যেটি বেশি) সর্বোচ্চ পাঁচ গুণ করার প্রস্তাব করা হয়েছে। এতে বাজারে নিবন্ধিত স্টক ব্রোকার ও পূর্ণ সেবার মার্চেন্ট ব্যাংকগুলোর তারল্য সংস্থান ও ঋণ সক্ষমতা বাড়বে।

সংরক্ষিতব্য মার্জিন ৭০ শতাংশ ও ফোর্সড সেল ৫০ শতাংশ খসড়া বিধিমালা অনুযায়ী, মার্জিন হিসাবে গ্রাহকের সর্বক্ষণিক ইকুইটি মার্জিন ঋণের অন্তত ৭০ শতাংশ বজায় রাখতে হবে। ইকুইটি ৭০ শতাংশের নিচে নামলে মার্জিন অর্থায়নকারী লিখিত, ই-মেইল বা মেসেজের মাধ্যমে অনতিবিলম্বে মার্জিন কল দেবে। পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক ইকুইটি ৭০ শতাংশে উন্নীত করতে ব্যর্থ হলে তাকে নতুন কোনো ঋণ দেয়া যাবে না, তবে ঋণদাতা প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে শেয়ার বিক্রি করে হিসাব সমন্বয় করতে পারবে।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: