শিরোনাম

South east bank ad

জুলাইয়ে মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ শতাংশে আট মাসের মধ্যে সর্বনিম্ন

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

জুলাইয়ে মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ শতাংশে আট মাসের মধ্যে সর্বনিম্ন
 টানা তিন মাস মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে থাকার পর গত জুলাইয়ে কমে হয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ।

জুনে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। সেই তুলনায় জুলাইয়ে মূল্যস্ফীতি কমেছে দশমিক ৮৪ শতাংশ। এর আগে ২০২৫ সালের নভেম্বরে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ, যার পর থেকে জুলাইয়ের এ হারই সর্বনিম্ন।

গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জুলাইয়ের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে। বিবিএসের তথ্য মতে, গত জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। গত মে মাসে ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা ২০২৫ সালের ফেব্রুয়ারির পর অর্থাৎ ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। এছাড়া এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪ শতাংশ।

প্রতিবেদনে দেখা যায়, জুলাইয়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি কমেছে। তবে খাদ্যপণ্যের দাম কমার প্রভাব ছিল সবচেয়ে বেশি। জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে ৭ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুনে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। গত বছরের জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ৪৪ শতাংশ। এটি ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন খাদ্য মূল্যস্ফীতি
BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: