শিরোনাম

South east bank ad

চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশ এর অফিস সম্মেলন কক্ষে আজ মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপতিত্বে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার(সদর), অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল), সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর এবং জেলার অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: