শিরোনাম

South east bank ad

ডা. আলমগীর মতির জরুরি বার্তা

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   উদ্যোক্তাদের জন্য পরামর্শ

ডা. আলমগীর মতির জরুরি বার্তা



নিজস্ব প্রতিবেদক 


মডার্ণ হারবাল গ্রুপের চেয়ারম্যান ডা. আলমগীর মতি জানিয়েছেন, মডার্ণ হারবাল গ্রুপের রেজিস্টার্ডকৃত ঔষধ সুপার গোল্ড কস্তুরী ও জিনসেং প্লাস (ঔষধ প্রশাসনের অনুমোদিত ঔষধ ডিএআর নং- আয়ু-২১০-এ-০১২, ০০৩-০৪-৯৪) নকল করে বাজারজাত করছে একটি প্রতারকচক্র। যদিও বিশেষ কারণে মডার্ণ হারবাল গ্রুপ পণ্য দুইটির উৎপাদন ও বাজারজাত বন্ধ রেখেছে এবং ঔষধ প্রশাসনকে ০১/০২/২০২১ তারিখে আবেদনের মাধ্যমে অবহিত করেছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. আলমগীর মতি এ তথ্য জানান।


তিনি বলেন, মডার্ন হারবার গ্রুপের শুভাকাংখী ও কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে, কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ দুটি পণ্য কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকের ছবিসহ নকল পণ্য তৈরি করছে এবং ই-কমার্স ও সোস্যাল মিডিয়াসহ ওয়েবসাইটের মাধ্যমে বাজারজাত করছে যার দরুন কোম্পানী ও কাস্টমার ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং এই কারণে মডার্ণ হারবাল গ্রুপ আদালতে মামলা দায়ের করেছে এবং বেশ কয়েকজন আসামীকে হাতেনাতে প্রেস মালিকসহ ধরে জেলে পাঠানো হয়। পাশাপাশি, পার্শ্ববর্তী দেশের ত্রিপুরা ও আগরতলা রাজ্য এবং ঢাকার জিনজিরা, পুরান পল্টনের গরম পানির গলি থেকেও বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে কিছু নিম্ন মানের নকল একই নামে ঔষধ বিক্রি হচ্ছে। সুতরাং সকল কাস্টমারদের নকল পণ্য ব্যবহার ও প্রতারণা হতে বাঁচার জন্য অনুরোধ করা হলো। বর্তমানে মডার্ণ হারবালের লোগো ও কার্টুনে ব্যবহৃত উক্ত নকল পণ্য ক্রয় বিক্রয় ও ব্যবহারে কোম্পানীর কর্তৃপক্ষ কোন প্রকার দায়ভার বহন করবে না।


জনস্বাস্থ্যে 

ডা. আলমগীর মতি

চেয়ারম্যান 

মডার্ণ হারবাল গ্রুপ

২/১, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, রাজ্জাক প্লাজা (৪র্থ ও ৫ম তলা) মগবাজার, ঢাকা-১২১৭

BBS cable ad

উদ্যোক্তাদের জন্য পরামর্শ এর আরও খবর: