শিরোনাম

South east bank ad

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান

 প্রকাশ: ৩০ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (৩০জুন২০২০) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসিজি বঙ্গবন্ধুর স্বারক বিশেষ বৃক্ষরোপণ অভিযান-২০২০এর শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের ‘আল্লাহু মসজিদ’ প্রাঙ্গনে একটি কাঠ গোলাপ গাছের চারা রোপনের মাধ্যমে ঢাকা সেনানিবাসে বৃক্ষরোপন অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন।পাশাপাশি একইসাথে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সেনানিবাসে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এ বছর বৃক্ষরোপন অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে "সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। MI3_8019 বৃক্ষরোপন অভিযান-২০২০ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারারোপন করা হবে।সকল সেনানিবাস, স্বর্ণ দ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকাও ফায়ারিং রেঞ্জ সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন করা হবে যা মাসব্যাপী চলমান থাকবে।এবছর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তিন লক্ষাধিক বৃক্ষরোপন করা হবে। MI3_8023 দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ নিতে উৎসাহিত করাই এই বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্দেশ্যে। MI3_8070
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: