আইএফআইসি ব্যাংক পিএলসি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আইএফআইসি ব্যাংক পিএলসি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর মধ্যে ২ ফেব্রুয়ারি একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়ে। আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব সৈয়দ মনসুর মোস্তফা-এর উপস্থিতিতে ব্যাংকের হেড অব অপারেশনস জনাব হেলাল আহমেদ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর ডিজিএম ও হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন জনাব অচিন্ত কুমার নাগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত এই চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের সকল কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ এখন থেকে স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড থেকে বিশেষ মূল্যছাড়ে চিকিৎসা সেবা ও ডায়াগনস্টিক টেস্টের সুবিধা গ্রহণ করতে পারবেন। আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। উক্ত আয়োজনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


