আইএফআইসি ব্যাংক পিএলসি ও তালুকদার গ্রুপ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আইএফআইসি ব্যাংক পিএলসি ও তালুকদার গ্রুপ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং তালুকদার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ সামসুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএমডি ও চিফ ইনফরমেশন অফিসার জনাব মোঃ মনিতুর রহমান এবং ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার জনাব শেখ আকতার উদ্দীন আহমেদ। তালুকদার গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ মাহবুব আলম এবং জনাব মুহাম্মদ আলী আকরাম। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় তালুকদার গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা আইএফআইসি পে-রোল ব্যাংকিংয়ের পূর্ণাঙ্গ সুবিধার পাশাপাশি ব্যক্তিগত ঋণ, ডুয়াল কারেন্সি ডেবিট ও ক্রেডিট কার্ডসহ আইএফআইসি ব্যাংকের বিভিন্ন বিশেষায়িত ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।


