শিরোনাম

South east bank ad

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি-তে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” সেমিনার অনুষ্ঠিত


প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে সম্প্রতি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (সিবিএস)-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই আয়োজনের মাধ্যমে তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে প্রাইম ব্যাংকের চলমান অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তবভিত্তিক আর্থিক জ্ঞান ও অভিজ্ঞতার সংযোগই ছিল অনুষ্ঠানের মূল লক্ষ্য।


 


প্রাইমএকাডেমিয়া হলো শিক্ষা খাতের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম, যা শিক্ষাখাত ও শিল্পখাতের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকরা আর্থিক সচেতনতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং আর্থিক খাত সম্পর্কে বাস্তব ধারণা লাভের সুযোগ পান।


 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। তিনি ১৯৯৫ সালে প্রাইম ব্যাংকে একটি ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) হিসাব খোলার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে নিয়মিত সঞ্চয়ের দীর্ঘমেয়াদি সুফল ব্যাখ্যা করেন।


 


অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মউন্নয়ন এবং দায়িত্বশীল আর্থিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জন্য সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস এবং অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রক্রিয়া। তিনি ডিজিটাল হিসাব খোলা (ই-কেওয়াইসি), আধুনিক ব্যাংকিং সেবা এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক পরিবেশে তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়েও ব্যবহারিক দিকনির্দেশনা দেন।


 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফইটি)-এর ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূইয়া, এফসিএ। তাঁরা প্রাইম ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আয়োজক প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


 


প্রাইমএকাডেমিয়ার মাধ্যমে প্রাইম ব্যাংক দেশব্যাপী তরুণদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে—অর্জিত জ্ঞানকে আত্মবিশ্বাসে, সচেতনতাকে কর্মে এবং সম্ভাবনাকে কার্যকর নেতৃত্বে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: