শিরোনাম

South east bank ad

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ

 প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ

মিডল্যান্ড ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমতিয়াজ ইউ আহমেদ এমন এক সময়ে যোগ দিয়েছেন, যখন ব্যাংকটি তার বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরো গতিশীল করতে কাজ করছে। এছাড়া তিনি শাখা পর্যায় থেকে শুরু করে করপোরেট, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এসেছেন।

ব্যাংকিং পেশায় ইমতিয়াজ ইউ আহমেদের বিস্তৃত দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং; রফতানি অর্থায়ন; অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স এবং মানবসম্পদ, বিশেষ সম্পদ ও ট্রেজারি ব্যবস্থাপনা।

ব্যাংক খাতে ইমতিয়াজ ইউ আহমেদের রয়েছে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা। এর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন উল্লেখযোগ্য। ব্যাংকিং পেশায় প্রবেশের আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান রহমান হকে অডিটর হিসেবে কাজ করেছেন।

ফাইন্যান্স ও অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমতিয়াজ ইউ আহমেদ দেশ-বিদেশে অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: