শিরোনাম

South east bank ad

হামের চিকিৎসায় সহায়তা দিচ্ছে সিটি ব্যাংক

 প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

হামের চিকিৎসায় সহায়তা দিচ্ছে সিটি ব্যাংক


বেসরকারি সিটি ব্যাংক দেশে শিশুদের মধ্যে বাড়তে থাকা হাম প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে দুটি শীর্ষ সরকারি হাসপাতালের সংকটাপন্ন শিশু চিকিৎসাসেবা শক্তিশালী করতে সহায়তা দিচ্ছে। গতকাল শনিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী মেডিকেল ইকুইপমেন্ট সহায়তা দিচ্ছে সিটি ব্যাংক। একই সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকদের সহায়তায় প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট দিচ্ছে ব্যাংকটি।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে বাংলাদেশ শিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউটে এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থাপনেও সহায়তা করে সিটি ব্যাংক। সম্মিলিতভাবে এসব উদ্যোগ দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৪০টিরও বেশি ক্রিটিক্যাল কেয়ার ও বিশেষায়িত চিকিৎসা শয্যার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। এসব উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সামাজিক উন্নয়নের প্রতি সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। স্বাস্থ্যসেবা, নারী ও যুব উন্নয়ন এবং কমিউনিটি ওয়েলবিইংয়ের নানা ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে কাজ করে যাচ্ছে ব্যাংকটি। একটি লক্ষ্যভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে সিটি ব্যাংক মানুষের পাশে থেকে অর্থবহ ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।


BBS cable ad

ব্যাংক এর আরও খবর: