শিরোনাম

South east bank ad

আইএফআইসি ব্যাংকের উপশাখা বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

 প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের উপশাখা বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের সব উপশাখার অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬—নর্থ বেঙ্গল রিজিওন’। সম্প্রতি বগুড়া শহরের মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠিত এ বিজনেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মণ্ডল, নর্থ বেঙ্গল রিজিওনাল হেড মো. তাজমিলুর রহমান এবং নর্থ বেঙ্গল রিজিওনের সব উপশাখার কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মো. মেহমুদ হোসেন বলেন, ‘গ্রাহকদের অবিচল আস্থা এবং মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের নিরলস পরিশ্রমই আইএফআইসি ব্যাংকের মূল চালিকাশক্তি।’ তিনি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে উপশাখাগুলোর ভূমিকার প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন, অদূর ভবিষ্যতে আইএফআইসি ব্যাংক উত্তরাঞ্চলের গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার প্রাণকেন্দ্রে পরিণত হবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ‘আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী বিস্তৃত উপশাখা নেটওয়ার্ক আমাদের ব্যবসায়িক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্যারিয়ার উন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সেবার মানোন্নয়নে ব্যাংক কর্তৃপক্ষ সর্বদা সচেষ্ট।’ কনফারেন্সে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ এবং পরিচালন মুনাফা অর্জনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নর্থ বেঙ্গল রিজিওনের ২৪টি উপশাখাকে সম্মাননা দেয়া হয়। পরিশেষে একটি প্রাণবন্ত প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ কনফারেন্স।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: