শিরোনাম

South east bank ad

ব্যাংকের ঋণ ব্যবসা সম্প্রসারণের কার্যকর অবকাঠামো হতে পারে এজেন্ট ব্যাংকিং

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ব্যাংকের ঋণ ব্যবসা সম্প্রসারণের কার্যকর অবকাঠামো হতে পারে এজেন্ট ব্যাংকিং

শাখার দূরত্ব, যাতায়াত ও সময়ের ব্যয়, জটিল প্রক্রিয়া এবং ব্যাংকের পরিচালন ব্যয়ের কারণে এখনো বিপুলসংখ্যক সম্ভাবনাময় গ্রাহক প্রচলিত ব্যাংক ঋণ ব্যবস্থার বাইরে রয়ে গেছে।

বাংলাদেশের আর্থিক খাতের অন্যতম চ্যালেঞ্জ প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও কৃষকদের কাছে সহজ, সাশ্রয়ী ও আনুষ্ঠানিক ব্যাংক ঋণ সেবা পৌঁছে দেয়া। শাখার দূরত্ব, যাতায়াত ও সময়ের ব্যয়, জটিল প্রক্রিয়া এবং ব্যাংকের পরিচালন ব্যয়ের কারণে এখনো বিপুলসংখ্যক সম্ভাবনাময় গ্রাহক প্রচলিত ব্যাংক ঋণ ব্যবস্থার বাইরে রয়ে গেছে। অথচ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ পরিচালিত হয় এসব ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও গ্রামীণ ব্যবসায়ীর মাধ্যমে। এমন বাস্তবতায় এজেন্ট ব্যাংকিং শুধু লেনদেনের বিকল্প চ্যানেলই নয়; বরং এটি হতে পারে ব্যাংকের ঋণ ব্যবসা সম্প্রসারণের একটি কার্যকর অবকাঠামো।

একটি নতুন শাখা স্থাপনের তুলনায় শক্তিশালী এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কম বিনিয়োগে প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের উপস্থিতি ও সেবা সম্প্রসারণ সম্ভব। স্থানীয় পর্যায়ে অবস্থানের কারণে এজেন্টরা সম্ভাব্য ঋণগ্রহীতা শনাক্তকরণ, আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং ঋণ বিতরণের পর গ্রাহকের সঙ্গে যোগাযোগ ও অগ্রগতি পর্যবেক্ষণে ভূমিকা রাখতে পারেন। ফলে গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর ব্যয় কমিয়ে ছোট অংকের ঋণকেও ব্যাংকের জন্য অধিকতর অর্থনৈতিক ও টেকসই ব্যবসায়িক মডেলে পরিণত করার সুযোগ তৈরি হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: