সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণে বদ্ধপরিকর জেলা প্রশাসন, নরসিংদী
০৫ জানুয়ারি ২০২১ তারিখ নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সদয় নির্দেশনা মোতাবেক সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়।
এসময় মহিষাশুড়া ইউনিয়ন ভূমি অফিসের দড়িগাজী এলাকায় গাজীরগাঁও মৌজায় ১৪৫ নং দাগে ০১ নং খাস খতিয়ান ভূক্ত ১৫০ শতাংশ জমি ( যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ০৪ কোটি ৫০ লক্ষ টাকা ) বেদখলমুক্ত করা হয় ও সরকারের আয়ত্বে নেয়া হয়।
এ অভিযানে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব এনামুর রহমান শাহীন,ইউপি মেম্বার,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণে জেলা প্রশাসন, নরসিংদীর এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।




