শিরোনাম

South east bank ad

আমদানি-রফতানি বাণিজ্যের লেনদেন নিষ্পত্তির কার্যকর উপায় নিয়ে আলোচনা

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

আমদানি-রফতানি বাণিজ্যের লেনদেন নিষ্পত্তির কার্যকর উপায় নিয়ে আলোচনা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।

এ সময় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যের লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়াকে আরো সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন তারা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সৌহার্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরি দক্ষতা বৃদ্ধি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য থাইল্যান্ডে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য থাই সরকার ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গভর্নর মোস্তাকুর রহমান।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: