৬ মাসে মূলধন বেড়েছে ৯,৫৫৫ কোটি টাকা
২০২৬ সালের প্রথমার্ধে দেশের পুঁজিবাজারে ফ্রি ফ্লোট শেয়ারের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৫৫৫ কোটি টাকা।
গত জুন শেষে শীর্ষ ১০ কোম্পানির মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৭৭ কোটি টাকায়। গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিগুলোর বাজার মূলধন ছিল ১ লাখ ১২ হাজার ৪২২ কোটি টাকা। এ সময়ে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আটটির বাজার মূলধন বাড়ার বিপরীতের কমেছে দুটির।
দেশের পুঁজিবাজারে ফ্রি ফ্লোট শেয়ারের ভিত্তিতে শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ২০২৬ সালের জুন শেষে কোম্পানিটির বাজার মূলধন ১৯ হাজার ৮৫৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, গত বছরের ডিসেম্বর শেষে যা ছিল ১৭ হাজার ৬০৫ কোটি টাকা। ছয় মাসের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ২ হাজার ২৫২ কোটি টাকা।


