শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নিয়োগ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের সুরক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সব গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
এছাড়া ব্যাংকের সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে নিয়মিত বাংলাদেশ ব্যাংককে তথ্য ও পর্যবেক্ষণ জানাবেন তিনি।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কেন্দ্রীয় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: