জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দোয়া মাহফিল : আইসিবি
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতয়েছে। আইসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল হুদা, আইসিবির সহযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তারা, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।


