শিরোনাম

South east bank ad

হুন্দাই গাড়ি কিনতে প্রসেসিং ফি ছাড়াই অটো লোন দেবে ট্রাস্ট ব্যাংক

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

হুন্দাই গাড়ি কিনতে প্রসেসিং ফি ছাড়াই অটো লোন দেবে ট্রাস্ট ব্যাংক

হুন্দাই গাড়ির গ্রাহকদের জন্য সহজ শর্তে সাশ্রয়ী অর্থায়ন সুবিধা চালু করতে যাচ্ছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশে ব্র্যান্ডটির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে চুক্তির করেছে ব্যাংকটি। এ অংশীদারত্বের আওতায় হুন্দাই গাড়ি কিনতে কোনো প্রসেসিং ফি ছাড়াই প্রতিযোগিতামূলক সুদের হারে ট্রাস্ট ব্যাংক থেকে অটো লোন নিতে পারবেন গ্রাহকরা। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সম্প্রতি ঢাকায় ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড সার্ভিস কোয়ালিটি ডিভিশন কাজী ফারহানা জাবীন এবং ফেয়ার টেকনোলজির হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ উদ্যোগের ফলে সম্ভাব্য হুন্দাই গাড়ির ক্রেতাদের জন্য অর্থায়ন প্রক্রিয়া আরো সহজ ও সাশ্রয়ী হবে বলে আশা করছে উভয় প্রতিষ্ঠান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: