শিরোনাম

South east bank ad

সিটিজেনস ব্যাংকের শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

সিটিজেনস ব্যাংকের শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের বিশ্বস্ত অংশীদার হওয়ার অঙ্গীকার নিয়ে সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।

‘শুদ্ধ ব্যাংকিং, সমৃদ্ধ আগামী’ স্লোগানকে ধারণ করে সিটিজেনস ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে ‘সিটিজেনস ইসলামিক’ নামে ইসলামিক ব্যাংকিং উইন্ডো বা কার্যক্রম চালু করেছে। শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের বিশ্বস্ত অংশীদার হওয়ার অঙ্গীকার নিয়ে সোমবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব। এর মাধ্যমে শরিয়াহসম্মত, নৈতিক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা নিশ্চিতের ক্ষেত্রে সিটিজেনস ব্যাংকের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান; পরিচালক মোখলেসুর রহমান, এসএম শফিকুল হক ও মো. রফিকুল আলম এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান একেএম শহীদুল হক। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন; শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ এবং সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ খান ও মুফতি মঈনুল ইসলাম; উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইসলামিক ব্যাংকিং চালুর ফলে ধর্মীয় ও আর্থিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অংশীদারত্বভিত্তিক ব্যাংকিং সেবা প্রত্যাশীরা সিটিজেনস ব্যাংকে শরিয়াহসম্মত হিসাব, সঞ্চয় ও বিনিয়োগ সুবিধা পাবেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিল্প ও উৎপাদনশীল খাতে নতুন ও সম্প্রসারিত অর্থায়নের সুযোগ তৈরি হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে ইসলামিক ব্যাংকিংয়ের সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা নিশ্চিতের পাশাপাশি গ্রাহকদের নিরাপদ ও সমৃদ্ধ আর্থিক ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখবে ব্যাংকটি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: