শিরোনাম
- এবি ব্যাংকে নবনিযুক্ত এমটিওদের ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন **
- এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত **
- গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেসের যৌথ যাত্রা, ‘জিপে’ বুথ উদ্বোধন **
- হজ ও ওমরাহ ফেয়ারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সর প্রদান **
- এবি ব্যাংক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর **
- বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত ডেপুটি গভর্নর মোঃ আনিছুর রহমানকে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা **
- দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা **
- আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে ১৬ জন বিশিষ্ট নারী উদ্যোক্তাকে সম্মাননা দিল ঢাকা ব্যাংক **
- পাঁচরুখী গ্রামের মাদ্রাসা “দারুল হাদীস সালাফিয়াহর বালক হোস্টেলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ (পঁচিশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান **
- এবি ব্যাংক ও মিলভিক বাংলাদেশ লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর **
আমদানী/রপ্তানী
বিনিয়োগে সাফল্য নেই অন্তর্বর্তী সরকারের
অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে অর্থনৈতিক খাতে কিছুটা স্থিতিশীলতা আসলেও সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনায় পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) শীর্ষ পদের জন্য সিঙ্গাপুর থেকে তরুণ ব্যাংকার আশিক চৌধুরীকে উড়িয়ে আনলেও তাতে ফল আসেনি। উল্টো নতুন বিদেশি বিনিয়োগ কমেছে।...... বিস্তারিত >>
শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি পালিত হয়েছে। এতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম একপ্রকার বন্ধ হওয়ায় স্থবির হয়ে পড়েছে।শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বন্দর জেটিতে...... বিস্তারিত >>
পাঁচ কার্গো এলএনজি সয়াবিন তেল, ডাল ও সার কিনবে সরকার
জিটুজি ভিত্তিতে পাঁচ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া এক কোটি লিটার সয়াবিন তেল, ৭৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে। গতকাল অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত...... বিস্তারিত >>
বেপজায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি অ্যাকসেসরিজ কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে চীনা মালিকানাধীন হুয়াজু অ্যাকসেসরিজ কোম্পানি লিমিটেড। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৬ দশমিক ৩৪ মিলিয়ন ডলার বা...... বিস্তারিত >>
১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
আসন্ন পবিত্র রমজান মাস সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে ৭০ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার। কেবিসি অ্যাগ্রো প্রডাক্টস প্রাইভেট লিমিটেড থেকে ডাল ক্রয় করা হবে। এসংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া একই সভায় ৭৫ হাজার মেট্রিক টন সার ক্রয়, ১ কোটি লিটার...... বিস্তারিত >>
ভারত থেকে এলো ৫১০ টন চাল
টানা তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারত থেকে চারটি পৃথক চালানে মোট ৫১০ টন নন-বাসমতি সিদ্ধ চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে।বন্দর সূত্র জানায়, ভারতীয় ১৪টি ট্রাকে করে আনা এসব চাল দুপুরে বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নামানো হয়।...... বিস্তারিত >>
রমজানের পণ্যের আমদানি গত বছরের চেয়ে ৪০% বেশি হয়েছে
দেশে রমজানের পণ্যের কোনো সরবরাহ সংকট নেই। বরং আমদানি গত বছরের চেয়ে ৪০ শতাংশ বেশি হয়েছে। যে কারণে রমজানে পণ্যের দাম গত বছরের চেয়ে কম থাকবে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে গতকাল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি...... বিস্তারিত >>
নতুন আশা নেই বিনিয়োগে
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও গত দেড় বছরে দেশের বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন কোনো আশার সঞ্চার হয়নি। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, বিনিয়োগ সম্মেলনের ফল পেতে আরো অপেক্ষা করতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর গত...... বিস্তারিত >>
আমদানি বন্ধে চাঙ্গা হচ্ছে নিম্নমুখী থাকা দেশী পেঁয়াজের বাজার
দেশে পেঁয়াজের বাজার কয়েক মাস ধরে ছিল অস্থিতিশীল। মৌসুমের শেষার্ধে মজুদ ফুরিয়ে আসায় নিত্যপণ্যটির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় আমদানির অনুমতি দেয় সরকার। উৎপাদন মৌসুম শুরু হওয়ায় আবার আমদানি বন্ধ রাখা হয়েছে। এর ফলে থেমেছে দেশী পেঁয়াজের দরপতন। গত কয়েক দিনে মুড়িকাটা পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫-৭ টাকা বেড়ে...... বিস্তারিত >>
রফতানি খাত বৈচিত্র্যকরণে কাজ করছে সরকার
দেশের রফতানি খাত কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল না রেখে আরো বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের মাধ্যমে বড়...... বিস্তারিত >>
