Training on “Firing of Arms” (৪র্থ ব্যাচ) এর উদ্বোধন করলেন আরএমপি কমিশনার
০১/১২/২০২০ খ্রিঃ আরএমপি ট্রেনিং স্কুলে Training on “Firing of Arms” (৪র্থ ব্যাচ) এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে Training on “Firing of Arms” (৪র্থ ব্যাচ) এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম, জনাব মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) ও জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সরবরাহ) সহ উর্দ্বতন অফিসারগণ।




