শিরোনাম

South east bank ad

ডিএসইতে প্রি ওপেনিং সুবিধা বন্ধ

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

ডিএসইতে প্রি ওপেনিং সুবিধা বন্ধ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রি ওপেনিং সুবিধা বন্ধ করা হয়েছে। পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (৪ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার (৩ এপ্রিল) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।

ডিএসইতে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। লেনদেন শুরুর আগের ১৫ মিনিটে বিনিয়োগকারীদের দরপ্রস্তাব বসানোর সুযোগ থাকে। এটি হচ্ছে প্রি ওপেনিং সেশন। গত বছরের নভেম্বর থেকে এ সেশন চালু করেছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)৷ বিএসইসির এই সিদ্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ৷ একই সঙ্গে প্রি-ওপেনিং সেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়৷ যা ৪ এপ্রিল থেকে কার্যকর হবে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ সব ট্রেকহোল্ডার ও বিনিয়োগকারীদের স্বাস্থ্যবিধি মেনে ডিজিটাল প্লাটফর্মে লেনদেন করার অনুরোধ জানিয়েছে।

BBS cable ad