শিরোনাম

South east bank ad

রেমিট্যান্স সংগ্রহে এনইসি মানি ট্রান্সফারের সঙ্গে বিডিবিএলের চুক্তি

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রেমিট্যান্স সংগ্রহে এনইসি মানি ট্রান্সফারের সঙ্গে বিডিবিএলের চুক্তি

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স সহজ ও দ্রুত উপায়ে দেশে আনতে যুক্তরাজ্যভিত্তিক রেমিট্যান্স প্রতিষ্ঠান এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)।

এ উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. জসীম উদ্দিন এবং এনইসি মানি ট্রান্সফারের চেয়ারম্যান ইকরাম ফারাজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা এনইসি মানি ট্রান্সফারের মাধ্যমে আরো সহজ ও দ্রুত উপায়ে বাংলাদেশে তাদের পরিবারের কাছে অর্থ পাঠাতে পারবেন। এ অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিডিবিএলের মাধ্যমে দেশে পৌঁছাবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ অংশীদারত্বের ফলে প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ হবে। একই সঙ্গে বৈধ চ্যানেলে দেশে প্রবাসী আয় প্রবাহ বাড়াতে এ উদ্যোগ ভূমিকা রাখবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: