জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘৩৬ জুলাই’ স্মারক অফার টেলিটকের
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘৩৬ জুলাই’ শীর্ষক স্মারক অফার চালু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
এর আওতায় মাত্র ৩৬ টাকায় টেলিটক জেন-জেড সিম কিংবা টকটাইম ও ডেটা কেনা যাবে। কোম্পানির প্রধান কার্যালয়ে গতকাল এ অফারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আহাম্মদ উল্লাহ। টেলিটকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অফারের আওতায় টেলিটক জেন-জেড সিম ১৫০ টাকার পরিবর্তে ৩৬ টাকায় পাওয়া যাবে। গ্রাহকরা দেশের সব টেলিটক কাস্টমার কেয়ার থেকে এ সিম সংগ্রহ করতে পারবেন। এছাড়া টেলিটকের সব প্যাকেজের গ্রাহকরা ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম ও ৩ দশমিক ৬ গিগাবাইট ডেটা পাবেন, যার মেয়াদ থাকবে সাতদিন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহকরা অফারটি গ্রহণ করতে পারবেন। অফারসংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে পাওয়া যাবে


